আমাদের সমাজে একটি প্রচলিত ও গ্রহণযোগ্য বিষয় হল ঘুষ। চাকরিতে ও অন্য জায়গায় সহজেই ঘুষ দিয়ে কাজ করে নেওয়াটা অনেকটা যোগ্যতা হিসেবেও বিবেচিত এবং তা প্রচলিত নিয়ম হিসেবেই ধরা হয়।
চাকরি,পাসপোর্ট,পুলিশ, ভ্যারিফিকেশন, শিক্ষা অফিসার, দালাল প্রথার কাজ করতে গিয়ে এই কবিরা গুনাহকে সহজ ও বিধিবধ্য করে নেওয়া হয়েছে।
অথচ এটা কবিরা গুনাহ। কেউ যদি ঘুষ দেওয়া/নেওয়াকে কবিরা গুনাহ না মনে করে তাহলে সে তাহলে আকিদাগত কাফের।
সমাজের অধিকাংশই এভাবেই কুফরি লিপ্ত হয়ে অজান্তেই কাফের হয়ে যাচ্ছে এবং এই বিশ্বাস নিয়েই মৃত্যু বরন করছে কোনপ্রকার তওবা ছাড়াই।
এভাবেই এপ্রজন্ম ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে যেভাবে হয়ে যাওয়ার কথা ছিল।
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মানুষের উপর এমন একটি যুগের আগমন ঘটবে যখন তার পক্ষে ধর্মের উপর ধৈর্য ধারণ করে থাকাটা জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো কঠিন হবে।[Tirmidhi:2260]
ইয়াহইয়া ইবনু আইউব, কুতায়বা ও ইবনু হুজর (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ অন্ধকার রাতের মত ফিতনা আসার আগেই তোমরা নেক আমলের প্রভি অগ্রসর হও। সে সময় সকালে একজন মুমিন হলে বিকালে কাফির হয়ে যাবে। বিকালে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে। দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সে তার দ্বীন বিক্রি করে বসবে। [Muslim: 118]
[প্রচলিত কুফর ও আমাদের সমাজ/০২ ]
[AH:01.11.2024]