আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি

আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি

কতগুলো দিন আক্ষেপ ও না পাওয়ার বেদনাতেই চলে গেল।অথচ কত সুন্দর হতে পারত একেকটা দিন। কত সুন্দর বিকেলগুলো নষ্ট করেছি অবলীলায়, কতগুলো শীতল ভোঁর না দেখেই কাটিয়েছি দিন। কত সন্ধ্যয় একসাথে প্রিয় মানুষদের সাথে চা না খেয়েই চলে যাচ্ছে তা ভাবতেই কেমন কষ্ট লাগে অনেক।

অনেক ক্লান্ত আমি। এক অপার্থিব ক্লান্তি গ্রাস করেছে মনে হয় অনন্তকাল ধরে।

জানিনা মুক্তি কোথায় কিন্তু জানি ঠিক একদিন মুক্তি এসে যাবে সহসায়।

“আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি” [সুরা ইউসুফঃ৮৬]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top