২১ অক্টোবর – আমার জন্মদিন

২১ অক্টোবর – আমার জন্মদিন

২১ অক্টোবর আমার জন্মদিন,জন্মদিন বললে ভুল হবে জন্মরাত। কোন এক জুম্মার দিবাগত মধ্যরাতে আমার জন্ম। অনেক অন্ধকার ছিল শুনেছি সেদিন। এক নীরব নিঃস্তব্ধ রাতে আমাকে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’য়ালা পৃথিবীর আলো দেখার সৌভাগ্য দান করেছিলেন। আলো অবশ্য আমি অনেক পরে দেখেছিলাম। প্রথম আলো দেখার অনুভূতি কেমন তা আমার মনে নাই কিন্তু এখনও আলো আমার অনেক ভালো লাগে। আঁধারে জন্ম বলেই হয়ত আলোর প্রতি আমার এত ভালোলাগা।

জীবনজুড়েই আমার এক অদ্ভুত শূন্যতা, যে শূন্যতার কথা আল্লাহ্‌ ছাড়া কেউ জানে না।আমিও জানাতে চাইনা আর কাউকে।

পৃথিবীতে আমাদের এই যাত্রা ক্ষণস্থায়ী। পৃথিবী অনেক সুন্দর। অনেক মায়া দিয়ে আমাদের রব সৃষ্টি করেছেন। মায়া আছে বলেই হয়ত প্রিয়জনের হাত ধরে শেষবারের মত পৃথিবীটাকে দেখতে চাই। কে জানে আসলেও প্রিয়জন সবার থাকে কিনা!

দুনিয়া জুড়েই হানাহানি, সংঘাত আর আর্তনাদের চিৎকার। একদিন সব শান্ত হবে জানি। পৃথিবী ভালোবাসায় পূর্ণ হবে, আকাশে-বাতাসে একদিন ঠিক খুশির ঢেউ খেলে যাবে।মানুষ হয়ে যাবে মানুষের। কি এক সুন্দর দিন হবে সেদিন!

সেদিন কি আল্লাহ্‌ও হেসে দিবেন পৃথিবীর দিকে চেয়ে?!

সেই দিনের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top