এক বিদ্ধ রাত পেরিয়ে যে ভোর আসে,
আমি সেই ভোরের অপেক্ষায় থাকি।
একদিন সব ব্যাকুলতার শেষ হয়,
সব চাওয়ার সমাপ্তি ঘটে,
যে দিন পার হয় তা’কি আর ফিরে আসে?!
হয়ত কোন ভুল সময়ে – অসময় হয়ে ফিরে আসে,
কিন্তু – তার রূপ ও অনুভূতিগুলোও কি একই থাকে!
কত আহত হৃদয় শীতল হয় কোন এক রাতের সিজদায়।
কত ক্লান্তির সমাপ্তি হয় লোনা জলে!
হয়ত আজ ,কাল বা তারও পরে কোন একদিন নিশ্চয়
নতুন দিন আসবে, নতুন সূর্য্য উঠবে, অনেক আলো – এক অনাবিল কিরণ নিয়ে
উদয় হবে – সেই দিনের অপেক্ষা।
[Arif Hasnat/22.11.2024]
[ক্লান্তির সমাপ্তি/১]